Latest News

March 28, 2026

বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওরা চায় বাংলাটাকেই উঠিয়ে দিতে : মমতা বন্দোপাধ্যায়

বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওরা চায় বাংলাটাকেই উঠিয়ে দিতে : মমতা বন্দোপাধ্যায়

আজ রঘুনাথপুরের ইনানপুর ফুটবল মাঠে জনসভা করলেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:

বাংলার সব বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে

ক’বার লাইন দেবেন একটা জীবনে? নোটবন্দি, আধারকার্ড। সেই আধারকার্ডের কত রূপ! যেন আধার না থাকলে সে মানুষই নয়। এ বার শুরু হয়েছে এসআইআর! নাকে নল লাগিয়ে মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে

কেন ট্রাইবুনাল জেলায় জেলায় থাকবে না। কেন শুধু কলকাতায় আসতে হবে এসআইআরে নাম বাদ যাওয়া মানুষদের

১০ বছরে কত বার রেলের ভাড়া বাড়ল? আমিও রেল মিনিস্টার ছিলাম। কোনও দিন ভাড়া বাড়াইনি। আর তোমরা আমার দূরন্ত কেটে বন্দে ভারত করলে! খাবারে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। টাকা নিচ্ছো আর দেশ বেচছো

পদবি দেখে বাদ দেওয়া হয়েছে। মেয়েদের তো বিয়ের পর পদবি বদল হয়। মুসলিম মহিলাদের তো ঢেলে নাম বাদ দিয়েছে। আবার হিন্দুদেরও নাম বাদ গিয়েছে

বাংলাকে টার্গেট করেছে কেন জানেন? ওরা চায় বাংলাটাকেই উঠিয়ে দিতে। যদি বাংলাকে ওঠাতে না চান, তবে মনে রাখুন একটা ভোটও তৃণমূল ছাড়া আর কাউকে নয়

বলে তৃণমূল চোর, এত বড় সাহস! আসলে যে চোর হয়… তোরা তো ডাকাত। দেশ বেচে দেওয়ার ডাকাত। আপনারা কৌরবদের চান না পাণ্ডবদের? তৃণমূল পাণ্ডব। বিজেপি কৌরবদের দল

বিজেপির টাকায় নিজেদের বেচবেন না। খবর আমরাও রাখি। মা বোনদের দায়িত্ব দেব। ইলেকশনের আগের দিন থেকে লক্ষ্য রাখবেন বাইরের গুন্ডারা আসছে কি না। আর পুলিশের ড্রেস পরে সেন্ট্রাল ফোর্স যদি ছাপ্পা দিতে আসে রুখে দাঁড়াবেন। যদি ভোটমেশিন দখল করতে আসে রুখে দাঁড়াবেন। কাউন্টিংয়ের দিন ফাইনাল রেজাল্ট বের না হওয়া পর্যন্ত থাকবেন। সঙ্গে কী নিয়ে যাবেন? পাখা নিয়ে যাবেন। বাড়িতে রুটি বেলা হয়। বেলন আছে। যে রাঁধে সে চুলও বাঁধে