Latest News

March 6, 2026

নির্বাচন কমিশন বিজেপির দালাল : মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশন বিজেপির দালাল : মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটারদের ন্যায্য অধিকারের দাবিতে এই ধর্না। ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ :

আমার সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে।

নির্বাচন কমিশন বিজেপির দালাল। লজ্জা রাখার জায়গা নেই। ভোটার তালিকায় মৃতেরা এখানে বসে রয়েছেন। দেখুন, এঁদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এঁরা বসে থেকে প্রমাণ দিচ্ছেন, তাঁরা ভাল ভাবে বেঁচে আছেন।

প্রচুর মানুষ আসবেন। যে ২২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাঁরা জীবিত, তাঁদের আমি মঞ্চে হাজির করব।

আমরা ইঞ্চিতে ইঞ্চিতে খোঁজ রাখি। তাঁদের আমরা প্যারেড করাব। দেখুন, এঁরা মৃত এসআইআর প্রক্রিয়ায়। কিন্তু তাঁরা ভাল ভাবে বেঁচে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।