Latest News

March 25, 2026

আপনারা বোতাম টিপে ওদের রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার করুন: অভিষেক বন্দোপাধ্যায়

আপনারা বোতাম টিপে ওদের রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার করুন: অভিষেক বন্দোপাধ্যায়

 

আজ নন্দীগ্রামে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দাসপুরের ২ নম্বর ব্লকের ঘোলপুকুরে কর্মিসভা থেকে বিজেপিকে নিশানা করলেন অভিষেক।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

আগামীদিন লাইনে দাঁড়িয়ে তাদের জবাব দিতে হবে

দিল্লি থেকে হঠাৎ বোতাম টিপে গরীব মানুষের টাকা বন্ধ করে দিচ্ছে

মানুষকে বলবো, আগামীদিনে আপনারা লাইনে দাঁড়াবেন ওদের জামানত বাজেয়াপ্ত করতে

এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার ভোট জেতানোর ভোট না, এটা প্রতিবাদের, প্রতিশোধের ভোট

যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়িত করার দায়িত্ব আপনাদের

দিল্লি থেকে ফোন করে বলা হচ্ছে অনেক তৃণমূল করেছো, তবে ওরা তৃণমূলের শক্তি, গলা কেটে দিলেও বশ্যতা স্বীকার করবে না

ফোনে কথা বলবেন, দর করে টাকা নেবেন আর ভোট করবেন জোড়াফুলের হয়ে

যুবসাথীতে ২৮ হাজার ৯০৩ জন টাকা পেয়েছেন

বিজেপিকে বলুন ওদের রিপোর্ট কার্ড দিতে

ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট দিয়ে জিততে চায় মোদী জি

এবার ওদের শিক্ষা না দিলে ২০২৬ এ আর নির্বাচন হবে না

যারা বোতাম টিপে আপনার অধিকারের টাকা বন্ধ করেছে, আপনারা বোতাম টিপে ওদের রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার করুন