Latest News

March 25, 2026

ওরা বিজ্ঞাপনে আছে, আমরা পরিষেবায় আছি: মমতা বন্দ্যোপাধ্যায়

ওরা বিজ্ঞাপনে আছে, আমরা পরিষেবায় আছি: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার চালসায় জনসংযোগের পর আজ ময়নাগুড়ি টাউন ক্লাব ময়দানে জনসভা করলেন তৃণমূল নেত্রী।

তাঁর বক্তব্যের কিছু অংশ:

অন্নপূর্ণা পুজোর শুভ দিনে, মা অন্নপূর্ণাকে সাক্ষী রেখে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করলাম।

পেট্রোলের দাম বাড়ছে। কিন্তু এখন আমার কিছু করার নেই। আমার থেকে সব কেড়ে নিয়েছে। তবে আমার কাছে মানুষ আছে।

আমরা প্রতিশ্রুতি দিই না, করে দেখাই।

‘চা-বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে, রেশন পেতে, স্বাস্থ্যসাথী পেতে তৃণমূলকে ভোট দিন।

ময়নাগুড়ি আমার পছন্দের জায়গা। জলপেশ শিবমন্দিরে ৫ কোটির স্কাইওয়াক করে দিয়েছি। নতুন হাসপাতাল হয়েছে। পলিটেকনিক হয়েছে। ময়নাগুড়ি ব্লকে ১৬৩ কোটি খরচে জলপ্রকল্প হয়েছে।

আগামী ৫ বছরে ঘরে ঘরে জল পৌঁছে দেব, আমাদের ম্যানিফেস্টোয় বলেছি আমরা। চ্যাংরাবান্দ থেকে জোড়পুখরি ১৪ কিমি রাস্তা মানোন্নয়ন হয়েছে।

আমার থেকে ওরা সব কেড়ে নিয়েছে, আমার হাতে শুধু মানুষ আছে।

বিজেপি হিংসুটে দল, ওরা মানুষের নাম বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নিয়েছে।

মধ্যরাত হলেই বিজেপি তাণ্ডব শুরু করে, মাঝরাতে ভোটার লিস্ট বের করা হচ্ছে

কেন্দ্রীয় বাহিনী বিজেপির প্রতীক নিয়ে ঘুরছে, ওদের লজ্জা হওয়া উচিত

এসআইআর করে রাজবংশীদের নাম বাদ দেওয়া হয়েছে। মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। SIR এর লাইনে দাঁড়িয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কে নেবে?

নোটবন্দি মনে আছে? এ দেশের নাগরিককে বলছে প্রমাণ দিতে হবে তাঁরা নাগরিক কি না।

মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে, এবার কাল বলবে নরক করে ডিটেনশন ক্যাম্প করবে, আমি থাকতে করতে দেব না

আলু চাষীদের যাদের বৃষ্টিতে ক্ষতি হয়েছে সেইসকল চাষীদের শস্য বীমা করা আছে, সবাই ক্ষতিপূরণ পাবেন

ওরা মিথ্যে কথা বলে টিভি, মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় প্রচার করে, ওরা মানুষের জীবন কেড়ে নেয় আর আমরা ফিরিয়ে দিই

সোশাল মিডিয়ায় প্রচার করে, বিজ্ঞাপন করে। আমরা পরিষেবা দিচ্ছি। আদার কার্ড দেখালে বলছে নো পাপা। ভোটার অধিকার কাড়া ইয়েস পাপা। হয়েছে দুই ভাই (বিজেপি-কমিশন) যত পারে চক্রান্ত করে। আমার মা-বোনেরা রেডি আছে। একজনের নাম বাদ গেলেও দেখে নেব। ভোটচুরি রুখে দেবেন মা-বোনেরা। আপনারা জানেন। ছেলেদের পেছনে রাখবেন। আপনারা সামনে রাখবেন।

মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার চিরদিন চলবে। আমরা করে দেখাই। এরা বলে অন্নপূর্ণা ভাণ্ডার। বিহারে ভোটের আগে ৮ হাজার। তার পরেই বুুলডোজ়ার। অন্য রাজ্যে আমাদের প্রকল্প টুকলিও করতে পারেনি ঠিকমতো

যতই করো হামলা, আবার জিতবে বাংলা

এক দুই তিন চার, তৃণমূল জিতবে আবার

কে কী খাবে? মেয়েরা কী পড়বে সব ঠিক করে দিচ্ছে বিজেপি, ওদের রাজ্যে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে, বাংলায় কথা বললে পেটাচ্ছে

আমি সেন্ট্রাল ফোর্সকে সম্মান করি। আপনাদের সঙ্গে সহযোগিতা করব। আজ দিল্লিকে বিজেপি আছে, কাল থাকব না। বিজেপির একজন মন্ত্রী বলে গেছেন, গাছে বেঁধে পেটাবেন। আমি বলি, গাছ আমাদের, অরণ্য আমাদের। গাছ মানুষকে ছায়া দেয়। পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। দিল্লির দুই ভদ্রলোককে বিদায় দিন। না দিলে দেশ বেচে দেবে

বিজেপিকে বিদায় দিন, নাহলে দেশটাকে বেশ দেবে। ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়. অনেক প্ল্যান করছে

মানুষের জন্য আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট সবজায়গায় লড়াই করেছি, এই যে নাম উঠছে আমি কোর্টে গিয়েছিলাম বলেই, তবে এই সব কৃতিত্ব মানুষের

নির্বাচনের আগে প্রতিশ্রুতির মালা, আর নির্বাচনের পরে বুলডোজারের ঠ্যালা