March 24, 2026
পাথরপ্রতিমায় ৪০ হাজারের বেশি ব্য়বধানে জিততে হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ থেকে শুরু হল ২০২৬ এর বাংলার নির্বাচনের প্রচার। হাই-ভোল্টেজ প্রকারের শুরুতেই আজ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা কলেজ গ্রাউন্ডের জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপির বঞ্চনা সহএকাধিক বিষয় নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তাঁর বক্তব্যের কিছু অংশ:
আগেরবার এখানে ২৫১৭২ ভোটে জিতিয়েছিলেন, এবারের ভোটার ব্যবধান ৪০ হাজার করতে হবে
৪ মে ক্ষমতায় আসার পর এখানকার গ্রামীণ হাসপাতালের সমস্যা আমরা অগ্রাধিকার দিয়ে দেখবো
পাথরপ্রতিমাও বাস টার্মিনাস করা যায় কিনা সেই বিষয়ে ব্যবস্থা নেবে
এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার, বিজেপিকে শিক্ষা দেওয়ার
বাংলার ২.৪০ কোটি মায়েদের ৩৫ কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে
আমরা আমাদের ইস্তেহারে বলেছি ক্ষমতায় এলে ১০ টি প্রতিজ্ঞা আমরা পূরণ করবো। আগামী ৫ বছরে গরীবদের জন্য পাকা বাড়ি, সব বাড়িতে পানীয় জল, দুয়ারে চিকিৎসা, ৫ বছরের জন্য বার্ধক্য ভাতা দেওয়া হবে, কৃষক বন্ধুদের জন্য আগামী বছর ৩০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হবে। এছাড়া নতুন স্কুল তৈরির ওপরও জোর দেওয়া হবে
নির্বাচনের সময় যারা ধর্মের রাজনীতি করে সেই বিজেপি ভোট চাইতে এলে জিজ্ঞেস করবেন, কোথায় ওদের রিপোর্ট কার্ড। আর ওদের দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেবেন
আমরা যতদিন আছি কারও ভোটাধিকার যাবে না
SIR আতঙ্কে কত মানুষ মারা গেছে, ওদের কাছে আপনাদের জীবনের কোন মূল্য নেই
অমিত শাহ রায়দিঘিতে এসে হম্বিতম্বি করেছে, ভোট হলেই এরা টাটা বাই বাই হয়ে যাবে
গরীব মানুষের ১০০ দিনের টাকা, সর্বশিক্ষা মিশন, রাস্তা, জল, বাড়ি সবকিছুর টাকা আটকে রেখেছে বিজেপি সরকার
কে মাছ, মাংস, ডিম কী খাবে বিজেপি ঠিক করবে? আমরা কারও অঙ্গুলিহেলনে চলবো না। আমরা কারও কাছে মাথা নত করবো না
আগামী ৩ মাসের মধ্যে বাংলার মাধ্যমে দিল্লির চাকা ঘুরবে
বুথে বসার লোক নেই, তাই বি এল এ ২ দের কল করা হচ্ছে বিজেপির অফিস থেকে। ফোনে কথা বলবেন, টাকা নেবেন আর ভোট করবেন জোড়াফুলের হয়ে
১২০০ কোটি টাকার পার্টি অফিস হচ্ছে, ৮০০০ কোটি টাকার বিমান, ১০ লক্ষ টাকার স্যুট, ১২ কোটি টাকার গাড়ি প্রধানমন্ত্রীর জন্য, আর মানুষকে লাইনে দাঁড়িয়ে ৪০০ টাকার গ্যাস কিনতে হচ্ছে হাজার টাকায়, তাও মিলছে না
লড়াই কাকে বলে ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল বুঝিয়ে দেবে, আমরা মাঠে, সংসদে, কোর্টে সব জায়গায় লড়বো
বনগাঁয় যারা ওদের এনেছিল, সেই মতুয়াদের নাম কেটে বাদ দিয়েছে, দিল্লিকে বারণ করেছে টাকা দিতে
বিজেপি কেউটে সাপ – পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। এদের উচিত শিক্ষা দিন