March 29, 2026
তোমরা মানুষের অধিকার কেড়েছো, কেউ এ বার তোমাদের ভোট দেবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পুরুলিয়ার মানবাজারে জনসভা করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:
আগে এখানে আসতাম। বিকেলের পর কেউ বাইরে বেরোতে পারত না। জঙ্গলে বন্দুকবাজেরা থাকত। মানুষের মনে ছিল অশান্তি। বছরে ৪০০ লোক খুন হত।আমাদের সরকার শান্তি ফিরিয়েছে জঙ্গলমহলে
এক বার আমি লুকিয়ে বাইকে করে বেলপাহাড়ি গিয়েছিলাম। দেখি কড়াইতে কালো কী যেন ফুটছে। কী রান্না হচ্ছে? লোকজন বলল, সপ্তাহে দু’দিন খেতে পাই। বাকি পাঁচ দিন জঙ্গলের কালো পিঁপড়ে খেয়ে থাকি। ওদের সারা গায়ে পিঁপড়ের কামড়। গাছের শিকড় খেয়ে থাকত মানুষ। এটা চলতে পারে না। আমি পাল্টে দিয়েছি।
যারা যুবসাথী পায়নি, তাদেরটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। ডেকে ডেকে আবার ঠিক করাতে হবে। চিন্তা করবেন না। এটা কোনও ভিক্ষা নয়। যুবকদেরও তো হাতখরচ লাগে। তারাও চাকরি পাবে।
সকলের কাচা বাড়ি পাকা করে দেব। এটাই আমাদের অঙ্গীকার। সারা জীবন মহিলারা ‘লক্ষ্মীর ভান্ডার’ পাবেন।
আবহাওয়া ভাল নয়। মাঝে মাঝেই ঝড়বৃষ্টি হচ্ছে। আবার প্রচণ্ড গরম। পরশু কলকাতাতেও অনেক গাছ পড়ে গিয়েছে। উত্তরবঙ্গেও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন প্রশাসনের মতো সাহায্য করবে।
কাল বিজেপির এক বড় নেতা তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ হওয়া উচিত। আমেরিকা থেকে গুজরাতিদের কোমরে দড়ি পরিয়ে যখন আনা হয়েছিল, তখন কোথায় ছিলেন? নেই কাজ তো খই ভাজ!
তোমরা মানুষের অধিকার কেড়েছো। কেউ এ বার তোমাদের ভোট দেবে না।
আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! ডাক্তারের রিপোর্ট দেখে এসো গিয়ে। আগের বার ভোটের সময় তোমরাই ইচ্ছা করে আমার পায়ে চোট দিয়েছিলে। আবার কি মারার প্ল্যান করছো নাকি? কারও চরিত্রহনন করার আগে তো পরিকল্পনা করা হয়। তেমন কিছু হয়েছে নাকি?
মা বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে। আমাদের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা করেছে। সব চক্রান্ত ব্যাহত করে দেব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মানুষের ক্ষমতা পাব। ভোটবাক্সে বদলা হবে।
মা বোনেদের দায়িত্ব নিতে হবে। বুথ পাহারা দিতে হবে। আমাদের জায়গাগুলিতে পুনর্নির্বাচন করার পরিকল্পনা করেছে। সব চক্রান্ত ব্যাহত করে দেব। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি মানুষের ক্ষমতা পাব। ভোটবাক্সে বদলা হবে।
বাংলা দখলের জন্য তোমরা এত হ্যাংলা কেন?