March 17, 2026
বয়কট বিজেপি, ভোট ফর বাংলা : মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কালিঘাটের দলীয় দপ্তর থেকেই ২৯৪ আসনের তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ওনার বক্তব্যের কিছু অংশ:
চিরকাল আমরা এই ঘর থেকে প্রার্থী বলি। সেই ট্র্যাডিশন বজায় রেখেছি। বাংলার মানুষকে আমার প্রণাম কৃতজ্ঞতা জানাই। অভিষেক আছে বক্সি দা আছে। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, হরিচাঁদ-গুরুচাঁদ সবাইকে প্রণাম।
বিজেপিকে অনুরোধ, গ্যাসের সংকট না করে, বাইরে থেকে লক্ষ লোক না এনে আসুন না, রাজনৈতিকভাবে লড়াই হোক। অহিংস ভাবে গণতন্ত্রের লড়াই হোক। কমিশনকে বলব, মুখ্যসচিব, ডিজি. এসপি সব বদলে দিলেন। খেলাটা বিজেপির কথায় না লড়ে সরাসরি আসুন না। মনে রাখবেন সব অফিসারই বাংলার অফিসার। বাংলার কাজ করে। এটা বাংলার অস্মিতা রক্ষার লড়াই। তারপরও বাংলার মানুষ জিতবে, দিল্লির লাড্ডু জিতবে না। কোন অফিসার কোথায় কী কাজ করে কোথায় কী আছে সেগুলো তো অফিসাররা জানত। জলের সংকট জানত বাহিনীর লোকেরা কোথায় খাবে, তাদের জন্য গ্যাসের সংকট হলে? প্রধানমন্ত্রীর কথায় বলি, যা আঘাত করছেন তত প্রত্যাঘাত আসবে। বাঙালি অফিসারদের সরিয়ে দিয়েছেন। আর নন বেঙ্গলি আমার ভাই বোনদের সরিয়ে দিয়েছেন। যাদের এনেছেন তারা কি টাকা ভাগ করবে? এই ঈদের সময় এত লোককে সরালেন।
দাঙ্গা লাগানোর কোনও প্ল্যান আছে নাকি? এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রাইব্যুনাল কবে হবে? কেস এখনও পেন্ডিং। আমি করেছিলাম কেস। আরএসএস এর কিছু লোক এনেছে। হরিয়ানা থেকে এনেছে। টনসিল বলে কাউকে এনেছে। যাতে টাকা ডিস্ট্রিবিউট করতে পারে। দাঙ্গা লাগাতে পারে। আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬ এ ২২৬ এর বেশি সিট পেয়ে জিতব। মেঘের আড়ালে যিনি খেলছেন তিনি প্রার্থী হয়ে যান। সবই তো হয়ে গেল, আর কেন? এত তাড়াহুড়ো কেন? বাংলার জন্য এত হাংলামি কেন? আমি ভোটের পর সব রাজ্যে যাব। গণ আন্দোলন করব। বয়কট বিজেপি, ভোট ফর বাংলা। ভোট ফর জোড়াফুল, বিজেপি দেখবে সর্ষে ফুল। বাংলাকে অপমানের জবাব দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করছি।
গ্যাস নেই কিন্তু ক্যাশ নিয়ে বসে আছে মিটিংয়ের জন্য। এই চেঞ্জ গুলো হয়েছে ক্যাশ ডিস্ট্রিবিউট করার জন্য। একজন মহিলা অফিসার, তাকে সরিয়ে দিল। আমার প্রতি এত রাগ? মতুয়া বাদ, গুজরাটি বাদ, মাড়োয়ারি বাদ। হিন্দু ৫০% মারা গেছে। আপনারা টিকে থাকবেন তো? আমাদের কনফিডেন্স আছে আমরা জিতব, কারণ ৩৬৫ দিন আমরা মানুষের সঙ্গে আছি। প্ল্যান করে বসিয়েছে, জেল থেকে দেখবে। বর্ডার থেকে কাউকে ঢুকিয়ে বাংলায় যদি অসম্মান করেন তাহলে দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে।
দার্জিলিংয়ে ৩ টে সিট আমরা লড়ছি না। আনীত থাপারা আছে, ওদের সঙ্গে আমরা আছি। বাকির২৯১ আসনে আমরা প্রার্থী দিচ্ছি। আমরা তীর্থের কাকের মতো বসে থাকি না। সব একসঙ্গে করে দিলাম। যারা পুরোনো পেলেন না আমায় ভুল বুঝবেন না। তাদের অন্য কাজে লাগাবো। জোটবদ্ধভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে।