Latest News

October 31, 2026

দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দীপকের,বাংলায় আমন্ত্রণ জানালেন

দিল্লীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দীপকের,বাংলায় আমন্ত্রণ জানালেন

শনিবার (৩১ অক্টোবর, ২০২৬)রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। সংগঠনের নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের অবৈধ গ্রেফতারির বিরুদ্ধে সরব হয়ে CJP-র পাশে দাঁড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।

শনিবারই দিল্লিতে পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ সাউথ অ্যাভিনিউতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন অভিজিৎ দীপকে। দু’জনের মধ্যে আধঘণ্টারও বেশি সময় ধরে কথা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন তাঁরা। মমতা জানান, সাক্ষাতের শুরুতেই অভিজিৎ তাঁকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি আসছিলাম, উনিও আসছিলেন একই পথে, তারপরেই আমাদের দেখা হয়। অভিজিৎ বললেন, ওকে দিদি, তাহলে চলুন এক কাপ চা খাওয়া যাক। আমি বললাম, নিশ্চয়ই। আমি ওঁকে বাংলায় যাওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি। ওরা খুব ভালো কাজ করছে। আমার পূর্ণ সমর্থন রয়েছে ওদের সঙ্গে। আমি ধন‍্যবাদ জানিয়েছি ওদের কালকের সভাকে সমর্থন জানানোর জন‍্য।’

তাঁর কথায়, ‘জেন-জি আন্দোলনের কর্ণধার ওঁরাই (ককরোচ দল)। আমি প্রথম থেকেই ওঁদের অভিনন্দন জানিয়ে আসছি। আমরা চাই আমাদের ছাত্র যৌবন, নব যৌবন সকলে মিলে এগিয়ে আসুক।’

অন্যদিকে তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অভিজিৎ দীপকে জানান, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এসেছিলাম। প্রথম থেকেই উনি আমাদের খুব সমর্থন করেছেন। সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে যখন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাশে ছিলেন। সেই সহযোগিতার কথা তিনি ভোলেননি।মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়কে কুর্নিশ জানিয়েছেন অভিজিৎ দীপকে। পাল্টা মমতাও তাঁদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান।