Latest News

October 15, 2026

“দিদি তোমাদের পাশে আছে”, সিজেপির নেতাদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

“দিদি তোমাদের পাশে আছে”, সিজেপির নেতাদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

যন্তর মন্তরে প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ হওয়ার পর সেখানে ঢুকে দেশের জাতীয় পতাকা ওড়ানো এবং শান্তিভঙ্গের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের পাঁচ দিনের জেল হেফাজতে (পাঠানো হয়েছে। এই গ্রেফতারির বিরুদ্ধে একাধিক বিরোধী নেতৃত্ব সরব হয়েছেন।পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাঁর অভিযোগ,এই গ্রেফতারি গোটা প্রজন্মকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। এমন পদক্ষেপ কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে নেত্রী লেখেন, ‘‘আমরা এবং আমাদের আগে অনেক প্রজন্ম গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে। আমাদের সেটা চালিয়ে যেতে হবে। সিজেপির আশুতোষ ও সৌরভকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। গণতন্ত্রকে রক্ষা করতে ঐক্যবদ্ধ লড়াই এবং রুখে দাঁড়ানোর শপথ নেওয়ার সময় এটা। একটা গোটা প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে। তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের নানা প্রান্তে গণতন্ত্রের হত্যাযজ্ঞ চলছে। বাংলায় এই মুহূর্তে ১৪ হাজার মানুষ পুলিশ ও রাজনৈতিক দমনপীড়নের স্বীকার। সরকার ভুলে গিয়েছে, এটা জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের গণতন্ত্র। এই সরকারের পতন আসন্ন।’’

তরুণ প্রজন্মের উদ্দেশে এর পর মমতা বলেন, ‘‘দিদি তোমাদের পাশে আছে— আজ এবং চিরকাল। এসো, সকলে মিলে আমরা ভারতমাতাকে রক্ষা করি।’’