সাম্প্রতিক খবর

মে ১৪, ২০২৬

কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট পরবর্তী হিংসার শুনানিতে সওয়াল করলেন বাংলার মানুষের হয়ে

কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট পরবর্তী হিংসার শুনানিতে সওয়াল করলেন বাংলার মানুষের হয়ে

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) কলকাতা হাইকোর্টে ভোট-পরবর্তী অশান্তি সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) পুত্র তথা আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন। ওই মামলায় আইনজীবী হিসেবে সওয়াল করতে এদিন হাইকোর্টে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার সকালে সেই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার কিছু আগে আইনজীবীর পোশাকে আদালত চত্বরে পৌঁছে প্রধান বিচারপতির এজলাসে হাজির হন তিনি এবং মামলায় নিজের বক্তব্য পেশ করেন। গত ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই একাধিক জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আসছে।

এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল পর্বে জানান, “১০ জন এখনও খুন হয়েছেন ভোট পরবর্তী হিংসায়। নব বিবাহিত দম্পতিকে হামলা করে বাড়ি ছাড়া করা হয়েছে। এমনকী তাঁর বাড়িতে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ির সামনে হল্লা চলছে। নিরাপত্তার অভাব রয়েছে সর্বত্র। বাড়ি, অফিস লুট করা হচ্ছে। আমাদের কাছে ছবিও আছে। এটা বুলডোজারের রাজ্য নয়, সাংস্কৃতিক রাজ্য। রক্ষা করুন।’ এদিন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে আর্জি জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমার একটাই বক্তব্য রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন। প্লিজ ফর দ্য পিপল, প্রোটেক্ট দ্য পিপল।”

এদিন শুনানি চলাকালীন ভোট-পরবর্তী অশান্তির একাধিক ঘটনার প্রমাণ বেশ কিছু ছবি বিচারপতিকে দেখিয়েছেন নেত্রী। একটি আক্রান্ত শিশুর ছবি তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বাচ্চাটির মা খুন হয়েছে। ওরা তফসিলি জাতির পরিবার। আজ সাধারণ মানুষ থেকে সংখ্যালঘু – সবাই বিপন্ন। হাইকোর্ট বিষয়টি মনিটর করুক। পুলিশ তদন্ত করুক। রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। মানুষ বাজার-হাটে যেতেও ভয় পাচ্ছে। একটা সরকার যাবে, একটা আসবে, সেটা বড় কথা নয়। কিন্তু মানুষের ওপর কেন আক্রমণ হবে? আমার আবেদন কিছু একটা করুন।হাইকোর্ট মনিটর করুক। পুলিস তদন্ত করুক। বাচ্চা মেয়েদের হুমকি দেওয়া হচ্ছে। খুন, ধর্ষণের। আমার কাছে এসেছিল। আমি পুলিসকে বলেছি। এটা রোজ হয়ে চলেছে। সেটা বাড়তেই চলেছে। মানুষ ভয়ে আছে। অফিস , বাজার যেতে মানুষ ভয়ে পাচ্ছে। মানুষের নিরাপত্তা চাই। পুলিস এফআইআর দায়ের করে গ্রেফতার করুক। তাদের নাম আমি বলছি না।”

হাইকোর্টের রায়: মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী অশান্তি রুখতে এবং ঘরছাড়াদের নিরাপদে ফেরাতে কড়া নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে, “যাঁদের বাড়ি বা দোকান ভাঙচুর হয়েছে কিংবা যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের নিরাপত্তা দিয়ে দ্রুত ফেরানোর ব্যবস্থা করতে হবে পুলিশকেই। আগামী ৩ সপ্তাহের মধ্যে যাবতীয় অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই সময়ের মধ্যেই মামলার প্রেক্ষিতে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান জানাতে হবে।”