জুন ৫, ২০২৬
নতুন রূপে দল সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়

নতুন আঙ্গিকে দল সাজাতে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্যদের নিয়ে শুক্রবার কালীঘাটে নিজের বাসভবনে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমস্ত সংগঠন এবং শাখা সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। শুক্রবার কালীঘাটে নতুন করে সেই দল সাজালেন নেত্রী। তবে জেলায় জেলায় সভাপতি বাছাইয়ের দায়িত্ব নেত্রী নিজের কাঁধেই রেখেছেন। প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে, পরবর্তীতে আরও নাম যুক্ত করা হবে।
একনজরে তালিকা:
দু’ জন নতুন জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিযুক্ত হলেন – ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। তাঁরা জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহায়তা করবেন।
চন্দ্রিমা ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নতুন সভানেত্রী করা হয়েছে। সুব্রত বক্সী জাতীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে বহাল থাকছেন।
- সহ-সভাপতি: সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার।
- সাধারণ সম্পাদক: বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়।
- কার্যনির্বাহী সদস্যরা হলেন – জ্যোতিপ্রিয় মল্লিক, রানা চ্যাটার্জী, বিদেশ বোস, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেব।
- তৃণমূল যুব কংগ্রেস (TMYC)-এর সভাপতি: সায়নী ঘোষ
- TMYC-এর সাধারণ সম্পাদক: মধুরিমা ঠাকুর
- মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী: মালা রায়
- TMCP-এর সভাপতি: প্রিয়াঙ্কা অধিকারী
- INTTUC-এর সভাপতি: মলয় ঘটক
- হকার্স ও GOI-এর সভাপতি: মদন মিত্র
- কৃষক সংগঠনের সভাপতি: বেচারাম মান্না
- খেতমজুর সংগঠনের সভাপতি: পূর্ণেন্দু বসু
- এসসি/এসটি সেলের সভাপতি: বীরবাহা হাঁসদা
- মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন (বর্তমান প্যানেল বহাল থাকবে): চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং কুণাল ঘোষ।
- কোষাধ্যক্ষ: শুভাশিষ চক্রবর্তী