Latest News

June 3, 2026

পুরোনো সব কমিটি ভেঙে দিলেন তৃণমূল সুপ্রিমো, জানালেন যথাসময়ে পুনর্গঠন

পুরোনো সব কমিটি ভেঙে দিলেন তৃণমূল সুপ্রিমো, জানালেন যথাসময়ে পুনর্গঠন

বুধবার (৩ জুন, ২০২৬) দলের সমস্ত কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যুব তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা কমিটি সহ সব সংগঠন ভেঙে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, কাজের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় (এক্স হ্যান্ডেলে) একটি পোস্টে দলের তরফে জানানো হয়েছে, “সবদিক বিবেচনা করে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সব কমিটি এবং শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মুহূর্ত থেকে সেগুলি অবলুপ্ত হলে ধরা হবে। দলের প্রতিটি স্তরে আত্মবিশ্লেষণ, কর্মপদ্ধতি পর্যালোচনা করে দেখা হবে, কাজের মূল্যায়ন হবে। সেই মতো নতুন করে মূল দল এবং শাখা সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করবে দল এবং সেই মতো ঘোষণা হবে যথা সময়ে। দল সংগঠনকে শক্তিশালী করতে, নতুন উদ্যোগে, সুনির্দিষ্ট লক্ষ্যে ভবিষ্যতের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে অঙ্গীকারবদ্ধ।”