November 1, 2026
SIR -এর কারণে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গ: রামলীলা ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লির রামলীলা ময়দানে (Ramleela Maidan) নির্বাচন কমিশন (ECI) এবং কেন্দ্রের শাসক দলকে এক আসনে রেখে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন প্রজন্মকে অভিনন্দন জানিয়ে, তিনি বলেন দরকারে অভিভাবক হয়ে তাঁদের পথ দেখাবেন তিনি।বক্তৃতার শুরুতেই নেত্রী সভায় উপস্থিত সকল নেতা, আইনজীবী, এনজিও, সোশ্যাল টিম, সিজেপির Gen-Z নেতা, ছাত্র ও যুবদের অভিনন্দন জানিয়েছেন তাদের লড়াইয়ের জন্য।
শুরুতেই নেত্রী বলেন, “আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, কারণ বাকিদেরও বলার সুযোগ করে দিতে হবে। আমার হিন্দি খুব একটা ভাল নয়। তাই ভাঙাচোরা হিন্দিতেই বলব।‘এসআইআর’ (SIR)-এর কারণে সৃষ্ট পরিস্থিতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গ। আমরা এদের ছেড়ে দেব না। আমরা জীবন দিয়ে লড়াই করব। ওরা বাংলা লুঠ করেছে। আমরা দিল্লি লুঠ করব না, লোকতন্ত্র বাঁচাব, সংবিধান বাঁচাব। আমরা এই লড়াই ছাড়ব না।
এসআইআর-এর প্রকৃত অর্থ হল ‘স্পেশাল ইনটেনসিভ রিলিফ টু আ পলিটিক্যাল পার্টি লাইক বিজেপি, কি করেনি ওরা? ইভিএম লুঠ করেছে, লোকতন্ত্র লুঠ করেছে, সংবিধান লুঠ করেছে, অধিকার লুঠ করেছে, আমাদের ইলেকশন কাউন্টিং লুঠ করেছে। ভ্যানিশ কুমার শুধু ভোট নয়, পুরোপুরি সেন্ট্রাল হাইজ্যাকিংয়ের মাধ্যমে গণনার প্রক্রিয়াকেও ভ্যানিশ করে দেওয়া হয়েছে। ভোটের আগেই বাংলায় এক কোটিরও বেশি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। এর বদলা রাজনৈতিক ও গণতান্ত্রিক লড়াই এর মাধ্যমে নেবো। আমি লড়বো।
আপনারা মানুষের চাকরি কেড়ে নিয়েছেন, জীবন ধ্বংস করেছেন এবং নারীদের সম্মানহানি করেছেন। আপনারা নির্বাচনকে হাইজ্যাক (দখল) করেছেন। ভ্যানিশ কুমার জি, আপনি কবে ভ্যানিশ হবেন? আমরা অপেক্ষা করছি।
জনি জনি ইয়েস পাপা’র প্যারোডি করে তিনি বলেন, ভোট চুরি? ইয়েস পাপা! লোকতন্ত্র চুরি? ইয়েস পাপা!” বিজেপি কো চাইয়ে? নো পাপা, ভ্যানিশ কো চাইয়ে? নো পাপা।’ আগে ভ্যানিশকে হঠাও, তারপর দেখা যাবে, বিজেপির ‘সব কা সাথ সবকা বিকাশ নয়, ওটা বিজেপিকে সাথ সবার সর্বনাশ। ওরা কি লুঠ করেনি? মন্দির, মসজিদ, ওয়াকফ সম্পত্তি থেকে শুরু করে রামজন্মভূমির তহবিল সবকিছু লুঠ করেছে। বাংলায় মন্দিরের টাকা লুঠ করেছে, গুরুদ্বার লুঠ করেছে, কখনো শুনিনি আমরা এসব।
পুলিশকে দিয়ে ওনারা দলের কাজ করাচ্ছেন, পুলিশ এখন বিজেপির কমরেড হয়েছে, বিজেপির কোন সংস্থা নেই। এজেন্সি আর পুলিশকে বলবো, ওদের সঙ্গে কাজ করবেন না, বিজেপি চলে যাবে। সরফরোশি কি তামান্না আজ হামারে দিল মে হ্যায়, দেখনা হ্যায় জোর কিতনা বাজু-এ-কাতিল মে হ্যায়। বিজেপি যাওয়ার জন্য তৈরি, ওরা যাবেই।আমায় হাউজ অ্যারেস্ট করে রেখেছে। আগামীদিনের একটাই স্লোগান সেভ ইন্ডিয়া, সেভ ডেমোক্রেসি। সিজেপির Gen-Z নেতা, ছাত্র ও যুবদের সকলকে বলছি রং,বর্ণ, জাতি নির্বিশেষে আমাদের এই লড়াই করতে হবে। বিজেপি হঠাও, দেশ বাঁচাও।”